প্রধান সূচি

ভান্ডারিয়ায় কিশোরিকে গণ ধর্ষণের হাত থেকে বাঁচাল ব্যবসায়ীরা

ভান্ডারিয়া প্রতিনিধি :

জেলার ভান্ডারিয়া পৌর শহরের পুরাতন হাসপাতালের একটি পরিত্যাক্ত ঘর থেকে বাজারের ব্যবসায়ীরা এক কিশোরীকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ১১ টার দিকে। ভান্ডারিয়া থানার ওসি (তদন্ত) শেখ আব্দুল আউয়াল কবির সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বন্দর এলাকার ১৫/১৬ বছরের এক কিশোরীকে তিন লম্পট সকালে অপহরণ করে পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পুরাতন হাসপাতালের একটি পরিত্যাক্ত ঘরে আটক করে ধর্ষণের জন্য প্রস্তুতি নিলে স্থানীয় ব্যবসায়ীরা তা টের পেয়ে সেখানে হানা দেন। তাদের উপস্থিতি টের পেয়ে তিন লম্পট দৌড়ে পালাতে সক্ষম হলেও মেয়েটিকে আপত্তিকর অবস্থায় তারা উদ্ধার করে পুলিশে সোপর্দ করে।

ভান্ডারিয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, সন্ধ্যায় মেয়েটি বাদি হয়ে তিন জনকে আসামি করে ধর্ষণ চেষ্টার একটি মামলা দায়ের করেছে।  আসামিরা সবাই ভান্ডারিয়া বন্দরে বিভিন্ন পেশার সাথে জড়িত।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial