প্রধান সূচি

ঝালকাঠিতে ৩৫ কেজি গাঁজাসহ আটক ১

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠিতে সাত লাখ টাকা মূল্যের ৩৫ কেজি গাঁজাসহ আব্দুল মোতালেব হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নের আশিয়ার গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

দুপুরে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রকিব জানান, দুই দিন আগে আব্দুল মোতালেব হাওলাদারের জামাতা রেন্ট-এ কার চালক মজিবর রহমান ১৬টি প্যাকেটে ভর্তি এ গাঁজাগুলো তার শ্বশুর বাড়িতে রেখে যায়। তবে প্যাকেটে কী আছে তা তখন কাউকে জানায়নি জামাতা মজিবর। সকালে পুলিশ অভিযান চালিয়ে প্যাকেটগুলো উদ্ধার করে। প্যাকের মধ্যে ৩৫ কেজি গাঁজা পাওয়া যায়। তবে জামাতা মজিবরকে আটক করা সম্ভব হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহমুদ হাসান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial