কাউখালীতে চিরনিদ্রায় শায়িত নিক্সন
কাউখালী প্রতিনিধি :
কাউখালীতে চিরনিন্দ্রায় শায়িত হলেন কাউখালী শিয়ালকাঠীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শাহাব উদ্দিন তালুকদারের ছোট ছেলে এবং জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর তালুকদার রাজুর ছোট ভাই ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোঃ নিক্সন তালুকদার।
মঙ্গলবার কাউখালী উপজেলার শিয়ালকাঠীর ফলইবুনিয়া গ্রামের বাড়ি জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
নিক্সন তালুকদার মঙ্গলবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ৫ ভাই, ১ বোনসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।
নিক্সন তালুকদারের জানাযায় কাউখালী ও ভান্ডারিয়া উপজেলার জনপ্রতিনিধিসহ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
Please follow and like us:
« বিদ্যালয়ের দরিদ্র ৪০০ শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে তাঁতী লীগের ঈদ পুর্নমিলনী »
