প্রধান সূচি

স্বরূপকাঠিতে কিশোরকে গাছে ঝুলিয়ে নির্যাতন

স্বরূপকাঠি প্রতিনিধি :

স্বরূপকাঠিতে গয়েশকাঠি গ্রামে কাজ করে না দেয়ার অভিযোগে শুভ মন্ডল (১৪) নামের এক হত দরিদ্র কিশোরকে গাছে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। ওই গ্রামের প্রভাবশালী তপন মন্ডল কিশোরটির দু‘পা বেধে উল্টোদিকে ঝুলিয়ে বেদম মারপিট করেন। গত শুক্রবার দুপুরে জনৈক হীরালালের দোকানের পাশের একটি আমড়া গাছে ঝুলিয়ে এ নির্যাতন করা হয়। পরে স্থানীয়রা গুরতর আহত শুভকে উদ্ধার স্বরূপকাঠি হাসপাতালে এনে ভর্তি করার পরে এ ছড়িয়ে পড়ে।

শুভর বাবা সুজিত মন্ডল অভিযোগ করেন, তার পুত্র শুভ প্রতিবেশী তপন মন্ডলের ট্রাক্টর চালিয়ে জমি চাষ করে দেয়নি। এই অজুহাতে তপন মন্ডল শুক্রবার দুপুরে শুভকে রাস্তা থেকে ধরে নিয়ে দুই পা বেধে গাছে ঝুলিয়ে অমানুষিক নির্যাতন করেন। তপন মন্ডলরা এলাকার প্রভাবশালী বলে তার প্রতিবাদ করতে সাহস পায়নি। অসুস্থ ছেলেকে হাসপাতালে ভর্তি করার পর রোববার তিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial