প্রধান সূচি

শশুর বাড়ীতে বেড়াতে এসে জামাইর আত্মহত্যা

স্বরূপকাঠি প্রতিনিধি :

স্বরূপকাঠির জিরবাড়ী গ্রামে শশুর বাড়ীর বাগানে রেইনট্রি গাছে ঝুলে সানাউল হক (৩২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে শশুর আব্দুর রব মিয়ার বাগানের রেইনট্রি গাছের সাথে জামাই সানাউলের লাশ দেখেতে পায় এলাকাবাসী। সানাউল হক নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের মান্নান সিকদারের ছেলে। পরে এলাকার লোকজন থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

জানাগেছে, ৫ বছর পূর্বে উপজেলার জিরবাড়ী গ্রামের আব্দুর রব মিয়ার মেয়ে নুপুর বেগমের সাথে সানাউলের বিয়ে হয়। তাদের সুমাইয়া নামে আড়াই বছরের একটি কণ্যা সন্তান রয়েছে। নুপুর গত একমাস ধরে পিত্রালয়ে অবস্থান করছিল। সানাউল হক কখন শশুর বাড়ী গিয়েছিল তা বাড়ীর কেউই বলতে পারছেনা। গাছে ঝুলন্ত লাশ দেখে এলাকার মানুষ নানা মন্তব্য করছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial