বেতন-ভাতা সরকারী কোষাগার থেকে দাবি
মঠবাড়িয়া পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান ধর্মঘট
মঠবাড়িয়া প্রতিনিধি :
পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতা সরকারী কোষাগার থেকে প্রদানের দাবিতে মঠবাড়িয়ার প্রথম শ্রেনীর পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা সোমবার সকালে পৌর ভবনের সামনে কর্ম বিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে।
এসময় বেতন-ভাতা সরকারী কোষাগার থেকে প্রদানের দাবিতে বক্তব্য রাখেন, পানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, পৌর সচিব মো. হারুন-অর-রশীদ, নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান, পৌর কর্মচারী ইউনিয়নের নেতা মনিরুল হক মিল্টন, মো. শাহ আলম ও শিরীন আক্তার প্রমূখ।
Please follow and like us:
« প্রখ্যাত মুক্তিযোদ্ধা মেজর জিয়া গুরুতর অসুস্থ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়া মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত »
