সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে সহযোগিতা করার আহ্বান … অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব
পাইকগাছা প্রতিনিধি :
খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডি আই জি একরামুল হাবিব পাইকগাছা থানা পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। তিনি দ্বি-বার্ষিক পরিদর্শন কর্মসূচির অংশহিসাবে রবিবার সকালে পরিদর্শন শেষে থানার সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বর্তমান ওসি’র কর্মদক্ষতার প্রশংসা করে সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গঠনে থানা পুলিশকে সহযোগিতা করার জন্য গণমাধ্যম ব্যক্তি ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান জানান। পরিদর্শন ও মতবিনিময় কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ ইব্রাহিম, অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসানসহ অন্যান্য অফিসারবৃন্দ।
