প্রধান সূচি

মঠবাড়িয়ায় ফেলে রাখা কাজ অবশেষে শুরু করলেন অন্য ঠিকাদার

মঠবাড়িয়া প্রতিনিধি :

মঠবাড়িয়া পৌর শহরের ৭নং ওয়ার্ডের জনগুরুত্বপূর্ন বেহাল সড়কের সংস্কারের কার্যাদেশ  পেয়ে সংস্কার কাজ শুরু না করে প্রায় ছয় মাস ফেলে রাখার পর অবশেষে সড়কের কাজ শুরু হয়েছে। তবে ফেলে রাখা সংস্কার কাজটি শুরু করেছেন অন্য আরেক ঠিকাদার।

আজ রবিবার সকালে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে শহরের মিরুখালী রোডের ১.৩ কিলোমিটার রাস্তার সংস্কারের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস।

এসময় পৌর কাউন্সিলর মতিউর রহমান মিলন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ ছালেক, সাবেক পৌর কমিশনার মোঃ মিজানুর রহমান, মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি আব্দুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান ও যুবলীগ নেতা মোঃ কামরুল আকনসহ পৌর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেষে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের ছানি ইমাম মাওলানা গোলাম কিবরিয়া।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial