বাগেরহাটে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির মানব সম্পদ বিষয়ক সম্পাদকের গণসংবর্ধনা
বিশেষ প্রতিনিধি :
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ-মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ আরিফ শেখের গণসংবর্ধনা অনুষ্ঠিত। গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সদস্য ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ. এম বদিউজ্জামান সোহাগ বলেন, এলাকার উন্নয়নের জন্য যে কোন ধরণের ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে। আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ত্যাগী হতে হবে। এমনটি না পারলে একদিকে যেমন এলাকার উন্নয়ন ব্যহত হবে অপরদিকে ইমেজ সংকটে পড়বেন দলের নেতাকর্মীরা।
হোগলাপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নিরাঞ্জন বিহারী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক নাজমুল হোসেন, ছাত্রলীগ ঢাবি শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক।
