প্রধান সূচি

কচুয়ায় পুত্রবধুকে ধর্ষনের অভিযোগে শ্বশুড়ের বিরুদ্ধে মামলা

কচুয়া প্রতিনিধি :

বাগেরহাটের কচুয়ায় পুত্রবধুকে ধর্ষনের অভিযোগে শ্বশুড়ের বিরুদ্ধে মামলা হয়েছে। ধর্ষক শ্বশুড়কে খুঁজছে থানা পুলিশ। শনিবার রাতে কচুয়া থানায় নির্যাতিতা পুত্রবধু নিজে বাদী হয়ে ধর্ষক শ্বশুর নজরুল মোল্লার বিরুদ্ধে এ মামলা করেন। লম্পট নজরুল মোল্লা (৪৫) কচুয়া উপজেলার মৃত আজিজ মোল্লার ছেলে।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার বিলকুল গ্রামের নজরুল মোল্লার ছেলে রিয়াজ মোল্লার সাথে প্রায় ১০ মাস আগে আফরা গ্রামের এক মেয়ের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে পুত্রবধুকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিলো শ্বশুর নজরুল মোল্লা। গত ২৮ জুন রাত ৮টার দিকে পুত্রবধূর স্বামী রিয়াজ মোল্লা বাড়ীতে না থাকার সুযোগে শ্বশুর নজরুল মোল্লা পুত্রবধূর ঘরে ঢুকে পিছন থেকে ঝাপটে ধরে  বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। এসময়ে পুত্রবধু ডাক-চিৎকারের চেষ্টা করলে মুখ চেপে ধরে রুমের ভিতরে থাকা খাটের উপরে ফেলে ধর্ষন করে। পরে বিষয়টি স্বামী ও শাশুড়ীকে জানালে তারা গৃহবধুকে বাড়ী থেকে তাড়িয়ে দেয়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবিরুল ইসলাম জানান, এ বিষয়ে নিয়মিত মামলা হয়েছে। লম্পট নজরুলকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial