প্রধান সূচি

সরকারী কার্যক্রম ব্যহত ॥ জনগনের ভোগান্তি

মঠবাড়িয়ায় এসি ল্যান্ডসহ গুরুত্বপূর্ণ চার কর্মকর্তার পদ শূন্য 

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের সর্ব বৃহৎ ও জনবহুল উপজেলা মঠবাড়িয়া। এ উপজেলা প্রশাসনের জনগুরুত্বপূর্ণ সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা, ভেটেরেনারী সার্জন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদগুলি দীর্ঘদিন ধরে শূণ্য রয়েছে। শূন্যপদগুলোতে দীর্ঘদিনেও কর্মকর্তা যোগদান না করায় জনসাধারণ সরকারী তেমন কোন সেবা পাচ্ছেন না।

সংশ্লিষ্ঠ দপ্তর সূত্রে জানাযায়, উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি)এ পদটি গত ১০/০৮/১৫ থেকে শূন্য রয়েছে। ফলে এ পদে উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে দীর্ঘদিন ধরেই। এতে সরকারী জমি লীজ, বন্দোবস্ত, জমির খাজনা, ট্যাক্স আদায়, নামজারীসহ ভূমি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে প্রায়ই হিমশিম খেতে হয়।

উপজেলা প্রানি সম্পদ অধিদপ্তরের দু’জন অফিসারের মধ্যে উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তার পদটি গত ২৮/৮/১৪ থেকে শূন্য রয়েছে। এর মধ্যে দায়িত্বে থাকা ভেটেরেনারী সার্জন ডাঃ দ্বীনেশ চন্দ্র মজুমদারও চলতি বছরের ৪ জানুয়ারী-১৭ পদোন্নতি জনিত কারনে ভোলায় বদলী হলে এ পদটিও শূণ্য হয়ে পড়ে। গুরুত্বপূর্ণ দুটি পদই শূন্য থাকায় চলতি আমন আবাদ ব্যহত হওয়ার আশংকা দেখা দিয়েছে।

দক্ষিন পাতাকাটা গ্রামের কৃষক শাহজাহান ঘরামী (৬০) জানান, হালের বলদ গত কয়েক দিন ধরে জ্বরসহ অসুস্থ হলে অফিসের মাঠ কর্মীর কাছ থেকে ঔষধ নিলেও গরু সুস্থ হচ্ছে না।

খোঁজ নিয়ে জানাযায় অত্র দপ্তরের দু’জন পশু চিকিৎসকের পদ শূণ্য থাকায় একটি পৌরসভা ও ১১ইউনিয়নের প্রায় ৭০ হাজার গবাদী পশুর চিকিৎসা কার্যক্রম সম্পূর্ণ ব্যহত হচ্ছে। মাত্র তিনজন মাঠকর্মী এ অফিসে কর্মরত থাকলেও মাঠে ব্যস্ত থাকায় প্রায়ই অফিসে গিয়ে লোক না পেয়ে গবাদী পশুর মালিকদের চিকিৎসা না নিয়ে ফিরে আসতে হচ্ছে।

এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিক উদ্দিন গত ০৯/৪/১৭ তারিখ অন্যত্র বদলী হওয়ায় ওই থেকেই শিক্ষা কর্মকর্তার পদটিও শূন্য রয়েছে। ফলে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অতিরিক্ত দায়িদ্ব পালন করছেন। এতে ৪৭টি মাধ্যমিক বিদ্যালয়, ৪৮ মাদ্রাসা ও ৮টি কলেজের কার্যক্রম ব্যহত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন এসব কর্মকর্তাদের পদ শূণ্য থাকায় সরকারী কার্যক্রম ব্যহত হওয়ার কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, অন্য বিভাগের কর্মকর্তারা দক্ষিনাঞ্চলের নদী ও সাগর উপকূলবর্তী এ উপকূলীয় উপজেলায় আসতে চায় না। যে কারণে এ সমস্যা থেকেই যাচ্ছে।

পিরোজপুরের জেলা প্রশাসক শেখ খায়রুল আলম জানান, গোটা বরিশাল বিভাগে এসিল্যান্ডসহ গুরুত্বপূর্ন সরকারী কর্মকর্তাদের সংঙ্কট দীর্ঘদিন ধরে। তারপরেও গুরুত্বপূর্ন শূণ্য পদে যাতে কর্মকর্তা দ্রুত বদলী করে এ সমস্যা সমাদান করা যায় সে চেষ্ঠা অব্যহত রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial