প্রধান সূচি

বাগেরহাট পি.সি.কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাট সরকারী পি,সি কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ক্লাস শুরু উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি পি.সি. কলেজ শাখার উদ্দোগে নবীন ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে শনিবার, সকাল ১০টায়, কলেজ ক্যাম্পাসে একটি আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিলটি ছাত্র সংসদ কার্যালয়ের সামনে হতে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিন করে জাতীয় পতাকাতলে পথসভা অনুষ্ঠিত হয়।

সরকারি পি.সি. কলেজ ছাত্রলীগ সভাপতি ও ছাত্র সংসদের ভি.পি. মোঃ ইয়াছির আরাফাত নোমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ মিছিল, শেষে পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রলীগের সাংগঠণিক সম্পাদক অনিরুদ্ধ দাস গোপাল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জুয়েল হাসান সাদ্দাম, সাধারণ সম্পাদক শেখ তারিফ-উল ইসলাম পিয়াস, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ রানা সরদার, অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক অরূপ সাহা,যুগ্ম সম্পাদক মেহেদী হাসান (আরমান), মুসলিম হল সভাপতি মোঃ আল-আমিন, সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ানুল ইসলাম, সাংগঠণিক সম্পাদক মোঃ জিহাদুল ইসলাম, কামাক্ষ্যাচরণ হল সভাপতি প্রসেণজিৎ মন্ডল,সাধারণ সম্পাদক সুমন কুমার পাইক, সাংগঠণিক সম্পাদক পবিত্র মজুমদার, ছাত্রী নিবাস সাধারণ সম্পাদক নিলুফা ইয়াছমিন, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মোঃ আল-আমিন হাওলাদার, কলেজ ছাত্রলীগ নেতা সরদার রাজিবুল হাচান, হাসান চৌধুরী নয়ন, শফিকুল ইসলাম আরমান, মোঃ আঃ রহমান শাহ, পুলক মজুমদার, মরিয়ম সেতু, নিত্যানন্দ দেবনাথ তনু, ইতালি খানম, লিংকন ঢালী, পলি অধিকারি, সুবর্না আক্তার, মনির হোসেন, ফারজানা আক্তার, তৃষা বৈরাগী, খাদিজা খানম, মোঃ তাহিরুল ইসলাম, তন্ময় বালা, সবুজ সানা প্রমূখ।

উক্ত পথসভায় বক্তারা নবাগত ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশের বজায় রাখতে বাংলাদেশ ছাত্রলীগের পতাকাতলে আবদ্ধ হওয়ার জন্য সকল ছাত্রছাত্রীদের প্রতি আহবান জানান এবং দেশরতœ শেখ হাসিনা যাতে পূণরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন সেই লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।পথসভা শেষে নেতৃবৃন্দ প্রতি ক্লাসে গিয়ে নবীন ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় করেন ও তাদেরকে ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial