প্রধান সূচি

বাগেরহাটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোংলা পৌর এলাকার মুসলিম পাড়ায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় এলাকাবাসি একই এলাকার সিরাজ মুন্সীর ছেলে ধর্ষক আ: রহমানকে (৩০) গণধোলাই দিয়ে পুলিশে দিলে পরে তাকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, পৌর শহরের মুসলিম পাড়ার সিরাজ মুন্সীর ছোট ছেলে আ: রহমান তার প্রতিবেশী জনৈক এক ব্যাক্তির বাকপ্রতিবন্ধী কিশোরী মেয়েকে ঈদের দিন সন্ধ্যায় কৌশলে ঘরের ভিতর ডেকে নিয়ে জোর পূবক ধর্ষন করে। পরে ওই কিশোরীর পরিবারের মাধ্যমে আশপাশের লোকজন বিষয়ে জানতে পেরে রহমানকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।

এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান বলেন, মেয়েটির ডাক্তারী পরীক্ষা সম্পন্নের পর থানায় মামলা দায়ের হয়েছে এবং ধর্ষককে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial