প্রধান সূচি

ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতি মূলক সভা

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু উপলক্ষে পরিচিতিমূলক সভা ও নবীনবরণ অনুষ্ঠান শনিবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অধ্যক্ষ মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, শুধাংশু মন্ডল, এসএম হাফিজুর রহমান, নাসরিন আরা, শফিকুল ইসলাম, মুসফেকা হুমায়ুন কবির পিন্টু, শহিদুল ইসলাম, হোসনেয়ারা খানম, গাজী নূর মোহাম্মদ, মোকারম হোসেন, রেজাউল করিম, মুনছুর আলী, প্রভাষক ইতি বৈরাগী, আবু সাবাহ, কুসুম কলি সরকার, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, শিক্ষার্থী জয়শ্রী রায়, মুসলিমা রহমান পান্না, সোহেলী আমিন শ্রাবণী, সুমাইয়া রহমান তিশা, কান্তা রায় ও আশিকা রহমান। অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব ফসিয়ার রহমান স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। সবশেষে নবাগত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial