প্রধান সূচি

পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের ঈদ পুনর্মিলনী

স্টাফ রিপোর্টার :

ঐতিহ্যবাহী পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনকে সামনে রেখে শনিবার প্রাক্তণ ছাত্রদের এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান ছাত্ররা অংশগ্রহণ করেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন নান্না এর সভাপতিত্বে ঈদ পুনর্মিলনীতে বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন ছাত্র ও উদযাপন পরিষদের আহ্বায়ক এডভোকেট এম এ মান্নান, প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক কাজী মুজিবুর রহমান, সাংবাদিক খালিদ আবু, প্রধান শিক্ষক আব্দুল করিম সিকদার, প্রাক্তন ছাত্র সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম মন্টু, এডভোকেট বাহাদুর হোসেন, মোঃ হুমায়ুন কবির, রিয়াজ সরদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র জিয়াউল আহসান।

বক্তারা স্কুলের শতবর্ষ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলকে সহযোগিতার করা আহ্বান জানান। এছাড়া এ স্কুলের যেসব ছাত্র ও শিক্ষক জীবিত নেই তাদের স্মরণে করে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial