প্রধান সূচি

বাগেরহাটে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা সাবেক ব্যাংক কর্মকর্তা শ্রীঘরে

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাট শহরের সোনাতলা এলাকার বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা মুক্ত মল্লিক বুধবার দুপুরে পাশ্ববর্তী এক ইজবাইক চালকের প্রায় ৮ বছরের এক শিশু কন্যাকে তার বাড়ীতে টি,ভি দেখতে ডেকে নিয়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই দরজা বন্দ করে জোর পুর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় ওই শিশুর ধস্তাধস্তি ও আর্ত্ব চিৎকারে পার্শ্ববর্তী লোকেরা ছুটে এসে শিশুকে উদ্বার করে। পরবত্তিতে মুক্ত মল্লিকের ভাড়াটিয়া পান্ডা বাহিনী শিশুটির পরিবারকে বিষয়টি থানা পুলিশসহ কাউকে না জানানোর জন্য হুমকী প্রদর্শন করে।

এক পর্যায়ে প্রতিবেশীদের সহযোগীতায় গোপনে মেয়েটির মা বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাট মডেল থানায় এলে ভারপ্রাপ্ত কর্মকর্তা তার অভিযোগটি নারী শিশু ৯ এর ৪ এর খ ধারায় এজাহার হিসাবে গন্য করে অভিযুক্ত সাবেক ব্যাংক কর্মকর্তা মুক্ত মল্লিককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে।এদিকে মুক্ত মল্লিক গ্রেফতার হওয়ায় একটি প্রভাবশালী মহল তার পক্ষ নিয়ে প্রশাসন, রানৈতিকনেতাসহ বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেছেন এবং মামলার বাদীনিসহ তার পরিবারকে মামলা তুলে নিয়ে মিট মিমাংসার জন্য চাপসৃষ্টি করছেন। অন্যথায় শিশুটির পরিবারের পরিনাম আরো ভয়াবহ হবে বলে ধনাঢ্য মুক্ত মল্লিকের পরিবারসহ সন্ত্রাসীরা হুসিয়ারী সংকেত দিচ্চেন বলে ভিকটিমের পরিবার জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial