প্রধান সূচি

বাগেরহাটে বিউটিফিকেশন এন্ড পার্লার ম্যানেজমেন্ট প্রশিক্ষন

বাগেরহাট প্রতিনিধি :

বাংলাদেশ সরকারের অর্থায়নে ও বেসরকারী এনজিও সংস্থা স্বনির্ভর বাংলাদেশের পরিচালনায় ১০দিন ব্যাপি বিউটিফিকেশন এন্ড পার্লার ম্যানেজমেন্ট প্রশিক্ষন সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার বিকালে স্বনির্ভর বাংলাদেশের এরিয়া অফিসে এ প্রশিক্ষনের সমাপনি শেষে ২৫ জন প্রশিক্ষনার্থীর মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

স্বনির্ভর বাংলাদেশের জেলা এরিয়া ম্যানেজার মোঃ শফিউল আলমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বাগেরহাট অগ্রনী ব্যাংকের এজিএম মানস কুমার পাল প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষনার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।

এসময় অন্যান্যের মধ্যে স্বনির্ভর বাংলাদেশের বাগেরহাট-১ ইউনিট ম্যানেজার কালিকিংবার পালসহ সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিউটিফিকেশন এন্ড পার্লার ম্যানেজমেন্ট প্রশিক্ষক হিসাবে ছিলেন, রেশমা খানম ও জান্নতুন ফেরদাউস।

অনুষ্ঠান পরিচালনা করেন স্বনির্ভর বাংলাদেশের বাগেরহাট এরিয়া অফিসের কম্পিউটার অপারেটর শুভঙ্কর সাহা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial