পিরোজপুরে বিশ্ব বিদ্যালয় ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। সংগঠনের সহ সভাপতি নজরুল ইসলাম বাদশার সভাপতিত্বে বুধবার বিকেলে অত্র সংগঠনের কার্যালয়ে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাডঃ আহসানুল কবির বাদল, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক সালমা রহমান হ্যাপি, বিশ্ব বিদ্যালয় ক্লাবের সাধারন সম্পাদক মইনুল আহসান মুন্না, আফতাবউদ্দিন কলেজের উপাধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা সভাপতি জাহাঙ্গির হোসেন নান্না, ড. জাহিদুল ইসলাম, এ্যাড. শামীমা ফেরদৌস মিলি প্রমুখ। সভায় পিরোজপুরে একটি বিশেষায়িত {কৃষি/ মেডিকেল/ কারিগরি/ বিঞ্জান ও প্রযুক্তি} বিশ^বিদ্যালয় স্থাপনের দাবীটি উঠে আসে।
বক্তারা বলেন, অবস্থানগত কারনে খুলনা-বরিশাল বিভাগের মাঝামাঝি, শিক্ষার হারে এগিয়ে, অন্য দিকে পিছিয়ে পরা জেলা হিসাবে শিক্ষা কেন্দ্রীক জাগরন তৈরীতে বিশ^বিদ্যালয়ের দাবীটি জোরদার হচ্ছে।
