প্রধান সূচি

পাইকগাছায় ইয়াবাসহ যুবক আটক

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছা থানা পুলিশ ৫০ পিচ ইয়াবা সহ বিল্লাল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে। আটক যুবক বিল্লাল উপজেলার লস্কর গ্রামের আব্দুল হামিদ গোলদারের ছেলে।

ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোমিনুর রহমান ও এএসআই মামুনুর রশীদ সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে আলমতলাস্থ জনৈক কামরুল সানার হ্যাচারীর সামনের সড়ক থেকে বিক্রিকালে ৫০ পিচ ইয়াবাসহ বিল্লাল হোসেনকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial