স্বরূপকাঠিতে আনন্দঘন পরিবেশে ঈদ পুর্নমিলনি অনুষ্ঠান
স্বরূপকাঠি প্রতিনিধি :
স্বরূপকাঠির ভরতকাঠিতে এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশে ঈদ পুর্নমিলনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে (ঈদের দ্বিতীয় দিন) উপজেলার প্রত্যন্ত এলাকার ওই বৃহৎ ইউনিয়নে সর্বসাধারন ভরতকাঠি বাজারে ওই অনুষ্ঠানে যোগদান করেন।
অনুষ্ঠানে কৃষি বান্দব ওই এলাকার মানুষেরা একে অপরের মাঝে ঈদের হাসি আনন্দ ভাগাভাগির পাশাপাশি এলাকার দুর্ভোগের কথাগুলো তুলে ধরেন। ইব্রাহিম ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকৌশলী গৌতম চন্দ্র মৃধা, বিশেষ অতিথি শিক্ষাবিদ হীরা লাল বড়াল।
সাংবাদিক মোঃ কাওসার উদ্দীন তালুকদারের একান্ত প্রচেষ্টায় আয়োজিত ওই ঈদ পুর্নমিলনি অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পল্টু রায়, নুরুল ইসলাম, জাকির হোসেন, জুবায়ের হোসেন জুয়েল, রাজদিব বেপারী, জাহিদুল ইসলাম মিঠু, মিজান ফকির, মুহিদ হোসেন তালুকদার, আল আমীন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা এলাকাকে মাদকমুক্তকরনসহ বিশেষকরে দৈহারী থেকে ভরতকাঠির বাজারের সাথে অতীব জনগুরুপ্তপূর্ন কদমাক্ত একমাত্র সড়কটি উন্নত করনে সবার দৃষ্টিপাত করেন।
অন্যথায়, এলাকার বাজারটিসহ ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে ওই এলাকার গ্রামীন যোগাযোগ ব্যবস্থা বলে জানান।
