সাংবাদিক লিটন বাশারের অকাল মৃত্যুতে ভান্ডারিয়া প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ
ভান্ডারিয়া প্রতিনিধি :
বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিসের উপ-প্রধান এবং বরিশাল থেকে প্রকাশিক দৈনিক দখিনের মুখের সম্পাদক লিটন বাশার এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ভান্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ভান্ডারিয়া সংবাদদাতা কে এম ফজলুর রহমান, সাংবাদিক শঙ্কর জীৎ সমদ্দারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও উপজেলার কর্মরত সাংবাদিকদের উদ্যোগে সদ্য প্রয়াত লিটন বাশারের আত্মার শান্তি কামনায় শোক সভা ও দোয়া মিলাদের উদ্যোগ নেয়া হয়েছে।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় ঈদের বিকেলে দর্শণার্থীদের উপচে পড়া ভীড় (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে পাকা সড়কের দাবীতে ইউনিয়নবাসীর মানববন্ধন »
