প্রধান সূচি

মঠবাড়িয়ায় যুবলীগ নেতার আত্মহত্যা

মঠবাড়িয়া প্রতিনিধি :

একাধিক স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে চলতে থাকা দাম্পত্য কলহ এবং স্থানীয় কবির হত্যার বিচারাধীন মামলার এক নম্বর আসামী আলম বেপারী (৪১) মানসিক চাপে সোমবার দুপুরে বিষপানে আত্মহত্যা করেছে। নিহত আলম বেপারী মঠবাড়িয়া উপজেলার ৮নং আমড়াগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও একই ইউনিয়নের মানিকখালী গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

জানাযায়, আলম বেপারীর সাথে তার তিন স্ত্রীর প্রায়ই দাম্পত্য কলহ চলছিল। রবিবার রাতে তার প্রথম স্ত্রী সাবেক ইউপি সদস্য নাসিমা বেগমসহ অপর স্ত্রীদের সাথে ঝগড়ার এক পর্যায়ে তাদের মারধর করে ঘর ভাংচুর করে। পরে সোমবার দুপুরে নিজ ঘরে থাকা বিষপান করে আত্মহত্যা করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial