জাতীয় দলের ক্রিকেটার রাজ্জাক স্বপরিবারে সড়ক দূর্ঘটনায় আহত
বাগেরহাট প্রতিনিধি :
জাতীয় দলের বাহাতি স্পীনার আব্দুর রাজ্জাক রাজ ঈদ শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। এসময়ে তার সাথে প্রাইভেটকারে থাকা পরিবারের অপর ৫ সদস্য আহত হন। ঈদের পরের দিন মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিজবাড়ি সৈয়দমহল্লায় থেকে প্রাইভেটকারে ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায় জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার সড়ক দূর্ঘটনার শিকার হয়। দূর্ঘটনায় প্রাইভেটকারে থাকা স্ত্রী, দুবছর বয়সী পুত্র, একবোন ও দুই ভাগ্নির সকলেই কমবেশি আহত হয়েছেন। রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর বর্তমানে ক্রিকেটার রাজ্জাক নিজ গ্রাম সৈয়দ মহল্লায় অবস্থান করছেন।
সৈয়দ মহল্লার অধিবাসী ও ফকিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু জানান, আব্দুর রাজ্জাক ঢাকা থেকে গ্রামের বাড়িতে পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করতে এসেছিলেন। ঈদের পরের দিন মঙ্গলবার বিকেলে স্ত্রী নুসরাত জাহান অনি, পুত্র আদিয়ান, বোন সপ্না, বোনের দুই মেয়ে আজ্ঞিলা ও ইলিসাকে সাথে নিয়ে নিজস্ব প্রাইভেটকারে ঢাকার উদ্যেশ্যে রওনা দেয়। বাগেরহাট জেলার সীমানা পেরিয়ে পাশবর্তী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা পৌছালে প্রাইভেটকারের সামনের চাকা ফেটে গাড়ি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময়ে রাজ্জাক নিজেই গাড়ি চালাচ্ছিলেন। র্দূঘটনার পর খাদের মধ্যে উল্টে থাকা প্রাইভেটকার থেকে ক্রিকেটার রাজ্জাকসহ সকলকেই স্থানীয় লোকজনের বের করে খুলনায় চিকিৎসার জন্য নিয়ে আসেন। সড়ক দূর্ঘটনায় কারো মাথা, হাত কেটে যাওয়াসহ কমবেশি সকলেই আহত হয়েছেন। তবে ক্রিকেটার রাজ্জাকসহ সকলেই শংকামুক্ত ছিলেন।
খুলনা মেলিকেল কলেজ হাসপাতাল সুত্রে জানা গেছে, সড়ক দূর্ঘটনায় ক্রিকেটার রাজ্জাকসহ অন্য সকলেরই সামান্য কেটে যাওয়া ও আঘাত ছাড়া বড় কোন ক্ষতি না হওয়ায় রাতেই তারা চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।
বর্তমানে নিজ বাড়ি ফকিরহাটের সৈয়দ মহল্লায় তিনি অবস্থান করছেন বলেন জানান তার বড় ভাই মো. ফারুক। ক্রিকেটার আব্দুর রাজ্জাক রাজের শারিরিক অবস্থার বিষয়ে জানার জন্য তার বড় ভাই মো. ফারুকের সাথে কথা হলে তিনি জানান আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের র্দূঘটনা থেকে রাজসহ তার পরিবারের অন্য ৫ জন বেচে গেছেন। বর্তমানে তারা সকলেই ভালো আছেন। চিকিৎসক কদিন তাদের বিশ্রাম নিতে বলেছেন। তিনি দেশবাসির কাছে তার ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন।
বিকেল পৌনে ৪টায় ক্রিকেটার রাজ্জাকের সাথে সাংবাদিকদের সাথে কথা হলে তিনি বলেন, মাথাসহ শরীরের দুই জায়গায় আঘাত পেয়েছেন। তবে আঘাত তত গুরুতর না হওয়ায় এখন অনেকটা সুস্থ বোধ করছেন। চিকিৎসকের পরামর্মে সকাল থেকেই বিশ্রামে থাকায় অনেকের সাথে কথা বলতে না পারায় দু:খ প্রকাশ করে তিনি সকলের কাছে তার সুন্থতার জন্য দোয়া চেয়েছেন।
