ঈদের দিন রাতে ঢাকার গাবতলী থেকে নিখোঁজ হয়েছে ইবনুল হাসান পাপন
স্টাফ রিপোর্টার :
ঢাকার আইডিবি ভবনের একটি কম্পিউটার দোকানের ম্যানেজার ইবনুল হাসান পাপন (৩৮) ঈদের দিন রাতে ঢাকার গাবতলী বাসষ্ট্যান্ড থেকে গ্রামের বাড়ী বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের দাসখালীর উদ্দেশ্যে রওনা হওয়ার পর দু’দিন ধরে নিখোঁজ রয়েছে।
রাজধানীর লালবাগ এলাকায় সপরিবারে বসবাসকারী পাপনের এই নিখোঁজ হওয়ার পর লালবাগ থানায় এ সংক্রান্ত একটি জিডি করা হয়েছে। তার সাথে থাকা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করায় ফোনটি বন্ধ পাওয়া যায়। নিখোঁজের পর তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং সহকর্মীরা বিভিন্নভাবে খোঁজ-খবর করে পাপনের সন্ধান পান নি।
কেউ তার সন্ধান পেলে পাপনের ভগ্নিপতি মোঃ সালেহ উদ্দিন সেলিম (মোবাইল-০১৭১২৬৫২২৬৮) অথবা আত্মীয় ইত্তেফাকের পিরোজপুর অফিস প্রধান নাসিম আলীর (মোবাইল- ০১৭১১৩৯৭৩২৭) কাছে খবর দিতে বিশেষভাবে অনুরোধ জানানো হলো।
Please follow and like us:
« ঈদের ছুটিতে বাগেরহাটের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শানার্থীদের ভিড় (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সন্ত্রাসী হামলায় কচুয়ার ওয়ার্ড যুবলীগ নেতা আহত »
