প্রধান সূচি

মঠবাড়িয়ার ৫ গ্রামে আজ ঈদ

মঠবাড়িয়া প্রতিনিধি :

প্রতি বছরের ন্যায় সৌদি আরবের সাথে মিল রেখে এবছরও মঠবাড়িয়ায় ৫ গ্রামের শুরেশ্বর পীরের অনুসারী প্রায় ৬ শতাধিক পরিবার আজ রবিবার ঈদ পালন করবে।

জানাযায়, উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া ও খেতাছিড়া গ্রামের প্রায় ৬ শতাধিক পরিবার প্রতি বছরের ন্যায় এবছরও সৌদি আরবের সাথে মিল রেখে ২৭ মে শনিবার থেকে রোজা শুরু করেছে। শনিবার সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় আজ তারা ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করবে।

ভাইজোড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ ফরহাদ হোসেন জানান, সৌদি আরবের সাথে মিল রেখে রবিবার ভাইজোড়া ও কচুবাড়িয়া গ্রামে ঈদুল ফিতরের ২টি জামাত অনুষ্ঠিত হবে।

সাবেক ইউপি সদস্য মোঃ শিপন খন্দকার জানান, শুরেশ্বর দরবারের পীরের নির্দেশে তার অনুসারীরা যুগ যুগ ধরে সৌদি আরবের সাথে মিল রেখে রমজান ও ২টি ঈদ পালন করে আসছে। এ বছরও তার ব্যাতিক্রম হবে না।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial