প্রধান সূচি

জেলে বধু ধর্ষণের ৮ মাস পর যুবলীগ নেতার ভাই খসরু খান গ্রেফতার

ইন্দুরকানী প্রতিনিধি :
দক্ষিনাঞ্চলের ইন্দুরকানী ও মোড়েলগঞ্জ উপজেলার চিহিুত সন্ত্রাসী ৯টি মামলার আসামী মোষ্ট ওয়ান্টেড ধর্ষক যুবলীগ নেতার ভাই খসরু খানকে জনতা গন ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় ৭ টি বাগেরহাট সদর থানায় ১ টি ও ইন্দুরকানী থানায় ১ টি ধর্ষন ও নারী নির্যাতন, ডাকাতি, চুরি, সন্ত্রাসী সহ মোট ৯ টি মামলা রয়েছে।

শনিবার রাতে মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের বড় জামুয়া গ্রামের খলিল খানের ছেলে এবং যুবলীগ নেতা সোহেল মেম্বারের ভাই সন্ত্রাসী খসরু খান (৩৭) কে স্থানীয় জনতা গন ধোলাই দিয়ে হাত পা ভেঙ্গে দিয়ে ইন্দুরকানী থানা পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ তাকে আটক করে ইন্দুরকানী থানার ধর্ষন ও নারী শিশু নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে পাঠিয়েছে। জানা যায়, ২০১৬ সালের ১০ অক্টোবর ইন্দুরকানী থানার চরগাজীপুর এলাকায় এক জেলে বধুকে অস্ত্রের মুখে জিম্মি করে খসরু খান ও তার সহযোগীরা ধর্ষণ করে। পরে গৃহ বধুর স্বামী নুরুজ্জামান খান বাদী হয়ে খসরু খানকে প্রধান আসামী করে ইন্দুরকানী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। ৮ মাস ধরে পুলিশ অভিযান চালালেও তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। অবশেষে জনতার হাতেই ধরা পড়ল সন্ত্রাসী খসরু খান। স্থানীয় ও থানা সূত্রে জানা যায় সন্ত্রাসী খসরু খান চিংড়াখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সোহেল খানের ভাই আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে একাধিক মামলার আসামী হয়েও সে বেপরোয়া ভাবে সন্ত্রসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকলেও মোড়েলগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করছেনা। এলাকাবাসী তার ও তার পরিবারের কাছে জিম্মি। তাদের ভয়ে অনেকেই মুখ খুলতে পারছেননা । এলাকার চাঁদা বাজি, জমি দখল, ধর্ষণ, ডাকাতি সহ সকল সন্ত্রাসী কর্মকান্ডের সাথে ওই খসরু খান জড়িত। তবে সন্ত্রাসী খসরু খানের সাথে কথা বললে তিনি বলেন সরকারি দলের নাম ভাঙ্গিয়ে আমার ভাই সোহেল মেম্বার এলাকায় সকল অপকর্ম করে যাচ্ছে। সে কোন কিছু তোয়াক্কা করেনা।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন জানান গ্রেফতার কৃত খসরু খান ইন্দুরকানী থানার ধর্ষণ ও নারী শিশু নির্যাতন মামলার প্রধান আসামী। তার বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতি, চুরি, হামলা সহ মোড়েলগঞ্জ থানায় ৭ টি বাগেরহাট সদর থানায় একটি ও ইন্দুরকানী থানায় একটি মামলা রয়েছে।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial