প্রধান সূচি

Saturday, June 24th, 2017

 

ব্যবসায়ীদের বাঁধায় বন্ধ হলো কাজ

বাগেরহাটে নিম্নমানের ইট দিয়ে বাজার উন্নয়নের কাজ করার চেষ্টা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজার উন্নয়নের কাজে নিম্ন মানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ সিএন্ডবি বাজারের ব্যবসায়ীদের বাধার মুখে কাজ বন্ধ করতে বাদ্ধ হলেন এক ইউপি সদস্য। শুক্রবার সকালে নিম্নমানের ইট দিয়ে রাখালগাছি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বুলবুল আহমেদ কাজ শুরু করলে ব্যবসায়ীদের তোপের মুখে পড়ে। পরে কাজ সাময়িকভাবে বন্ধ করা হয়। স্থানীয় ব্যবসায়ীরা ও সিএন্ডবি বাজার বনিক সমিতির সভাপতি শেখ মোহন আলী সাংবাদিকদের জানান, উপজেলা পরিষদের তত্বাবধানে হাট বাজার উন্নয়নের জন্য সিএন্ডবি বাজারে ইটের সোলিং দেবার জন্য রাখালগাছি ইউনিয়ন পরিষদের সদস্য বুলবুল আহমেদ ২বিস্তারিত পড়ুন


বাগেরহাটে জেলা প্রশাসনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের দশানীস্থ সার্কিট হাউজ মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক তপন কুমার বিশ^াসের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, সমাজ কল্যান মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য আলহাজ¦ এ্যাড. মীর শওকাত আলী বাদশা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন উল হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয়বিস্তারিত পড়ুন


বাগেরহাটে এতিম শিশুদের নতুন পোশাক বিতরণ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে শনিবার দুপুরে ‘আলোকবর্তিকা’র উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে অর্ধশত এতিম শিশুকে নতুন পোশাক বিতরণ করেছে করা হয়েছে। যাত্রাপুর ‘আলোকবর্তিকা’র প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, খানজাহান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখী। ইউপি চেয়ারম্যান এম এ মতিনের সভাপতিত্ব অনুষ্টানে আরও বক্তব্য দেন, সমাজসেবক বেগ ইমদাদুল হক বাচ্চু, বাবুল সরদার, শেখ মাহবুবুর রহমান লিটন, জাদিুল ইসলাম, ইসতিয়াক আহম্মেদ, মোনায়েম হোসেন, শেখ সৈকত, সাথী খাতুন, প্রিয়াংকা রায় প্রমুখ। অমুনাফাভোগী সামাজিক এ সংস্থার সদস্যদের নিজস্ব অর্থায়নে এতিম শিশুদের মধ্যে এ পোশাক বিতরণ করা হয়।


পাইকগাছায় শংকরদানা ত্রি-পল্লী হাটের উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শংকরদানা ত্রি-পল্লী হাটের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার লতা ইউনিয়নের শংকরদানা স্লুইচ গেট সংলগ্ন তেঁতুলতলায় নতুন এ হাটের উদ্বোধন করেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য কৃষ্ণ রায়। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য জগদীশ চন্দ্র মন্ডল, ললিত মোহন মন্ডল, শিক্ষক ফনিন্দ্রনাথ সরকার, শশাঙ্ক মন্ডল, ঠাকুর দাশ হালদার, তুষার সরদার, বিপ্লব হালদার, তপন সরদার, সঞ্জিত মন্ডল, বিশ্বজিৎ হালদার, রবীন্দ্রনাথ সরদার, রব্বানী সানা, বিপুল বিশ্বাস, কালিপদ মন্ডল ও সুকুমার হালদার। উল্লেখ্য, ত্রি-পল্লী হাটের এরআগে স্থায়ী কোন ঠিকানা না থাকায় সড়কের পাশে যত্রতত্র স্বল্প সংখ্যক বিক্রেতা বিভিন্ন মালামালবিস্তারিত পড়ুন


পাইকগাছায় সোলাদানার ভিক্ষুকদের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার সোলাদানা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিক্ষুকদের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সোলাদানা বাজার চত্ত্বরে ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ আবুল কাশেম, হাফেজ আব্দুস সবুর, আবু সাঈদ মোল্লা, আনিছুর রহমান সানা, বিএম আরেফিন আলী, নাছিমা বেগম, মোহাম্মদ গাজী, মোহর আলী সরদার, হযরত আলী গাজী, নজরুল ইসলাম সানা, আব্দুস সালাম সানা, আজিজুল গাজী, আখতার বিশ্বাস, আজিবর রহমান খান ও আমিরুল ইসলাম।


কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বাবা ছেলেসহ আহত ৩

কচুয়া প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় প্রতিপক্ষের হামলায় একজন আহত এ নিয়ে থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার আবাদ গ্রামে এ ঘটনা ঘটে। মামলা সুত্রে জানাগেছে, আবাদ গ্রামের মজিবর আকন তার ছেলে আলামিন ও দুখু আকনের উপর পুর্ব পরিকল্পিত ভাবে একই এলাকার জালাল (৫০), রব (৫৫) সহ ৬/৭ জনের সংঘবদ্ধ চক্র হামলা চালায়। এতে বাপ ছেলেসহ ৩জন আহত হয়। পরে আহতদের স্থানীয় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যপারে কচুয়া থানায় মামলা হয়েছে। কচুয়া থানার ওসি মোঃ কবিরুল ইসলাম বলেন, এবিষয়ে একটি মামলা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়াবিস্তারিত পড়ুন


কাউখালীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

কাউখালী প্রতিনিধি : কাউখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় শামসুল হক তালুকদার (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে কাউখালী-বেকুটিয়া সংযোগ সড়কের উত্তর নিলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত শামসুল হক তালুকদারের বাড়ি উপজেলার সুবিদপুর গ্রামে। তিনি চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোঃ সালাউদ্দিনের শ্বশুর। জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শামসুল হক তালুকদার চিড়াপাড়া বাজার থেকে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এসময় পিছন থেকে একটি ভাড়ায় যাত্রী পরিবহন করা মোটরসাইকেল শামসুল হক তালুকদারকে চাপা দেয়। গুরুতর আহত শামসুল হককে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরবিস্তারিত পড়ুন


কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাউখালী প্রতিনিধি : কাউখালী উপজেলার রঘুনাথপুর গ্রামে খালে ডুবে আলিশা নামের দেড় বছরের এক কন্যা শিশু মারা গেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। আলিশা রঘুনাথপুর গ্রামের মোঃ রনির মেয়ে। শিশুটির পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রনি চট্টগ্রামে চাকরি করেন। সে ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রনিদের বাড়ির উঠানে শিশু আলিশা খেলা করছিল। পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের খালে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন আলিশাকে খাল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবিস্তারিত পড়ুন


ঈদ উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে পোষাক ও খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঈদ উপলক্ষে পিরোজপুরে দরিদ্র পরিবারের মাঝে পোষাক ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে মুসলিম এইড কমিউনিটি হাসপাতাল। উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউ.কে বাংলাদেশের আথিক সহায়তায় শনিবার সকালে মুসলিম এইড কমিউনিটি হাসপাতাল মিলনায়তনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সংস্থার এ্যাডমিন এন্ড ফিন্যান্স অফিসার রিয়াজুল ইসলামের সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার উপজেলা নিবাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু। এসময় ৩০টি দরিদ্র পরিবারের মাঝে পানজাবী ও শাড়ীসহ ৮ কেজি চাল, ৫ কেজিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial