প্রধান সূচি

মঠবাড়িয়ায় ছোট্ট মুনদের জন্য ভালবাসা সংগঠণের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি :

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই আনন্দকে ছড়িয়ে দিতে মঠবাড়িয়ার সেবামূলক সংগঠণ “ছোট্র মনুদের জন্য ভালবাসা” সংগঠণের উদ্যোগে পিরোজপুরের মঠবাড়িয়ায় শনিবার সকালে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিন।

প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ছোট মনুদের জন্য ভালবাসা সংগঠনের আজীবন সদস্য ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, সংগঠণের মহাসচিব রাহাত রেজা, উপদেষ্টা ও প্রভাষক জুলহাস শহীন, সংগঠনের আহবায়ক শিবাজী মজুমদার শিবু, ঢাকা মহানগর সভাপতি মোক্তাবির জাফরান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমূখ। এসময় প্রায় ১’শ ৬০ জন ছোট্র মনুদের ঈদ বস্ত্র দেয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial