বাগেরহাটে এতিম শিশুদের নতুন পোশাক বিতরণ
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে শনিবার দুপুরে ‘আলোকবর্তিকা’র উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে অর্ধশত এতিম শিশুকে নতুন পোশাক বিতরণ করেছে করা হয়েছে। যাত্রাপুর ‘আলোকবর্তিকা’র প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, খানজাহান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখী।
ইউপি চেয়ারম্যান এম এ মতিনের সভাপতিত্ব অনুষ্টানে আরও বক্তব্য দেন, সমাজসেবক বেগ ইমদাদুল হক বাচ্চু, বাবুল সরদার, শেখ মাহবুবুর রহমান লিটন, জাদিুল ইসলাম, ইসতিয়াক আহম্মেদ, মোনায়েম হোসেন, শেখ সৈকত, সাথী খাতুন, প্রিয়াংকা রায় প্রমুখ। অমুনাফাভোগী সামাজিক এ সংস্থার সদস্যদের নিজস্ব অর্থায়নে এতিম শিশুদের মধ্যে এ পোশাক বিতরণ করা হয়।
Please follow and like us:
« পাইকগাছায় শংকরদানা ত্রি-পল্লী হাটের উদ্বোধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে জেলা প্রশাসনের ইফতার মাহফিল অনুষ্ঠিত »
