প্রধান সূচি

বাগেরহাটের ষাটগুম্বজ মসজিদে এবার হবে ঈদের ৩টি জামায়াত

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের ঐতিহ্যবাহি ষাটগুম্বজ মসজিদে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। ষাটগুম্বজ মসজিদে এবার ঈদের ৩টি জামায়াত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামায়াত সকাল ৮টা ১৫ মিনিটে ও তৃতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ধর্মপ্রান মুসল্লীদের ষাটগুম্বজ মসজিদে ঈদের জামায়াত অংশ নেয়ার সুযোগ করে দিতে বাগেরহাটের জেলা প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে। ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড ষাটগুম্বজ মসজিদে ঈদের জামায়াতের মুসল্লীদের নিছিদ্র নিরাপত্তায় পুলিশের পাশাপাশি বিপুল সংখক এ্যলিট ফোর্স মোতায়েন থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

ষাটগুম্বজ মসজিদের পাশাপাশি এবার বাগেরহাটে শহরে প্রধান-প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল পোনে ৮টায় আলীয়া মাদ্রাসা ময়দানে, সকাল ৮টায় ঈদেও জামায়াত অনুষ্ঠিত হবে হযরত খানজাহান আলী দরগা মসজিদ, দশগুম্বজ মসজিদ, খানজাহানীয়া বায়তুল ফালাহ্ মসজিদ, পুরাতন কোর্ট মসজিদ, নতুন কোর্ট মসজিদ, মিঠাপুকুর মসজিদ, সরুই হাজী আরিফ মসজিদ, ফলপট্টি মসজিদে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial