পাইকগাছায় জাতীয় পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছা উপজেলা ও পৌর জাতীয় পার্টির উদ্যোগে সদ্যপ্রয়াত পৌর যুবসংহতির সভাপতি তৌহিদুজ্জামান লেলিনসহ মৃত ব্যক্তিদের রুহের মাগফিতার কামনায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা জাপা’র দলীয় কার্যালয় চত্ত্বরে ইফতার মাহফিল উদযাপন কমিটির আহবায়ক সামছুল হুদা খোকনের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য ও উপজেলা জাপা’র সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সদস্য ও কয়রা উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক মোস্তফা শফিকুল ইসলাম, উপজেলা সভাপতি শেখ ছদর উদ্দীন, ওসি আমিনুল ইসলাম, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, থানা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর আহবায়ক এ্যাডঃ জিএম আব্দুস সাত্তার, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, শেখ আব্দুস সোবহান।
বক্তব্য রাখেন, পৌর জাপা’র সভাপতি গাজী আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক গাজী রবিউল ইসলাম, কয়রা উপজেলা জাপা’র সহ-সভাপতি শেখ আইজ উদ্দীন, যুগ্ম-সম্পাদক গাজী আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক বিএম আবুল কালাম, এম রফিক সিরাজ, জাপা নেতা কৃষ্ণ রায়, সরদার ফরিদ আহম্মেদ, এ্যাডঃ অরুন জ্যোতি মন্ডল, সোহরাব আলী গোলদার, বিএনপি নেতা আসলাম পারভেজ, কাজী আজিজুল করিম, রেজাউল ইসলাম, মাসুম বিল্লাহ রুবেল, শেখ মাসুদুর রহমান, শেখ আব্দুল আজিজ, আব্দুর রহিম, সিরাজুল ইসলাম, তন্ময় রায়, ডাবলু হোসেন, খায়রুল ইসলাম, জিএম বাবলা, মাওঃ আব্দুর রহিম। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মাওঃ আব্দুল হান্নান ওমর ও আব্দুর রহিম।
