প্রধান সূচি

কাউখালীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

কাউখালী প্রতিনিধি :

কাউখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় শামসুল হক তালুকদার (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে কাউখালী-বেকুটিয়া সংযোগ সড়কের উত্তর নিলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত শামসুল হক তালুকদারের বাড়ি উপজেলার সুবিদপুর গ্রামে। তিনি চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোঃ সালাউদ্দিনের শ্বশুর।

জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শামসুল হক তালুকদার চিড়াপাড়া বাজার থেকে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এসময় পিছন থেকে একটি ভাড়ায় যাত্রী পরিবহন করা মোটরসাইকেল শামসুল হক তালুকদারকে চাপা দেয়। গুরুতর আহত শামসুল হককে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ছিদ্দিকুর রহমান বলেন, শামসুল হক তালুকদারকে হাসপাতালে মৃত নিয়ে আসা হয়।

কাউখালী থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial