প্রধান সূচি

কাউখালীতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কাউখালী প্রতিনিধি :

কাউখালীতে শনিবার বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চিরাপাড়া পান বাজার টেল ঘরে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট পরিতোষ সমদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা হিন্দু -বৌদ্ধ- খ্রীষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব গৌতম কুমার সাহা।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক আহ্বায়ক দোলা গুহ, অসিত বরন রায়, বিণয় কুন্ডু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব জ্যোতির্ম্ময় চক্রবর্তি রতন।

সম্মেলনে অ্যাডভোকেট পরিতোষ সমদ্দারকে সভাপতি এবং জ্যোতির্ম্ময় চক্রবর্তী রতন কে সাধারন সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের কাউখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial