প্রধান সূচি

কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাউখালী প্রতিনিধি :
কাউখালী উপজেলার রঘুনাথপুর গ্রামে খালে ডুবে আলিশা নামের দেড় বছরের এক কন্যা শিশু মারা গেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। আলিশা রঘুনাথপুর গ্রামের মোঃ রনির মেয়ে।

শিশুটির পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রনি চট্টগ্রামে চাকরি করেন। সে ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রনিদের বাড়ির উঠানে শিশু আলিশা খেলা করছিল। পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের খালে ডুবে যায়।

অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন আলিশাকে খাল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পানিতে ডুবে শিশুর মৃত্যুতে ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ ছিদ্দিকুর রহমান বলেন, আলিশাকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial