কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বাবা ছেলেসহ আহত ৩
কচুয়া প্রতিনিধি :
বাগেরহাটের কচুয়ায় প্রতিপক্ষের হামলায় একজন আহত এ নিয়ে থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার আবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
মামলা সুত্রে জানাগেছে, আবাদ গ্রামের মজিবর আকন তার ছেলে আলামিন ও দুখু আকনের উপর পুর্ব পরিকল্পিত ভাবে একই এলাকার জালাল (৫০), রব (৫৫) সহ ৬/৭ জনের সংঘবদ্ধ চক্র হামলা চালায়। এতে বাপ ছেলেসহ ৩জন আহত হয়। পরে আহতদের স্থানীয় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যপারে কচুয়া থানায় মামলা হয়েছে।
কচুয়া থানার ওসি মোঃ কবিরুল ইসলাম বলেন, এবিষয়ে একটি মামলা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Please follow and like us:
« কাউখালীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় সোলাদানার ভিক্ষুকদের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ »
