মঠবাড়িয়ায় উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে ইফতার মাহফিল
মঠবাড়িয়া প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামীলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আশারাফুর রহমানের ব্যাক্তিগত উদ্যোগে শুক্রবার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঠবাড়িয়া পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবিরা অংশ নেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সাদিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ এম. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এমাদুল হক খান, সহ-সভাপতি আরিফ-উল-হক, মুক্তিযোদ্ধা মুজিবুল হক মজনু, মোস্তফা শাহ আলম দুলাল, প্রবীণ শিক্ষক নূর হোসাইন মোল্লা, কেএম লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা মো. রিয়াজ উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ প্রমূখ।
রমজান ও ইফতারের ফজিলত নিয়ে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান।
