প্রধান সূচি

জুমাতুল বিদায় স্বরূপকাঠিতে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

স্বরূপকাঠি প্রতিনিধি :
স্বরূপকাঠিতে জুমাতুল বিদা পালনে উপজেলার জামে মসজিদগুলোতে ধর্মপ্রান মুসলামানদের উপচে পড়া ভিড় দেখা গেছে। উপজেলার চারশত জামে মসজিদগুলোর মধ্যে সবচেয়ে বড় জুমার নামাজ হয় ছারছীনা আলেয়িয়া মাদ্রাসার জামে মসজিদে। এরপরে মিয়ারহাট বাজার জামে মসজিদ, স্বরূপকাঠি উপজেলা জামে মসজিদ, ইন্দেরহাট বাজার জামে মসজিদ, সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদ জামে মসজিদেও অনুষ্ঠিত জুমার নামাজ আদায়ের লক্ষ্যে ব্যাপক রোজাদার ও ধর্মপ্রান মুসলমানদের সমাঘট ঘটেছিল।

পবিত্র রমজানের শেষ শুক্রবারের জুমাতুল বিদায় অংশ নেওয়ার জন্য সকাল দশটার মধ্যেই সকল কর্মব্যাস্ততা সারতে ধর্মপ্রান পুরুষ মুসলমানদের যাবতীয় কাজে দেখা গেছে তড়িগড়িতা। দুুপুর বারটা বাজার সাথে সাথে উপজেলার বিভিন্ন জামে মসজিদ এলাকার রাস্তাঘাটে জুমাতুল বিদা অংশ নিতে দেখা গেছে মসজিদগামী লোকদের সমাগম। মুসল্লিরা আতর, সুরমা মেখে মসজিদে ইমামের দেওয়া মূল্যবান খুতবা শুনার জন্য ওই দিন এগারটা থেকে দুপুর বারটার মধ্যে তারা মসজিদে প্রবেশ করেন। পাঁচ বছরের ছেলে শিশু থেকে শুরু করে সববয়সি মুসলিম পুরুষদের পদচারনা ছিল মসজিদে চোখে পড়ারমত।

ছারছীনা আলেয়িয়া মাদ্রাসার জুমার নামাজ পড়ান মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা রুহুল আমীন ছালেহী। নামাজ শেষে দেশ জাতি ও বিশ্বের সব মানুষের শান্তি ও কল্যাণ কামনা করে প্রতিটি মসজিদে মসজিদে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দীর্ঘ একমাস সিয়াম-সাধনার পর রমজানের এই পবিত্র জুমাতুল বিদায়ে মোনাজাতে মুসল্লিরা মহান আল্লাহর দরবারে দু‘হাত তুলে ক্ষমা প্রার্থনা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial