ইন্দুরকানীতে আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষির্কী পালিত
ইন্দুরকানী প্রতিনিধি :
দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম, গৌরব আর সাফল্যের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষির্কী পালন করেছে ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষির্কী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, উপজেলা আ’লীগ সদস্য সাইদুর রহমান সাইদ, মাহাবুবুর রহমান ফকির, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি মেহেদী হাচান রিপন, আঃ মজিদ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক লাভলু, যুগ্ন- সাধারন ইকরামুল সিকদার, যুগ্ন- সম্পাদক মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগ সভাপতি এইচ এম শাহিন, সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম লিটন প্রমুখ।
এছাড়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামানের উদ্যোগে জুম্মাবাদ ভবানিপুর আকন বাড়ি জামে মসজিদ এবং সাইদুর রহমান সাইদের উদ্যোগে চাড়াখালি জামে মসজিদে এ উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
