প্রধান সূচি

সুন্দরবনের ৭ বনদস্যু বাহিনী স্বাভাবিক জীবনে ফিরে আসায় র‌্যাবের ঈদ উপহার

বাগেরহাট প্রতিনিধি :

সুন্দরবনের আতœসর্ম্পনকারী ৭টি বনদস্যু বাহিনীর ৮৪ জন সদস্য স্বাভাবিক জীবনে ফির আসায় র‌্যাব উপহার সামগ্রী দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে মোংলার ইঞ্জিনিয়ারিং ঘাটে ৮৪ জন সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রি বিতরন করে র‌্যাব। র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির এতথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব-৮ জানায়, বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারিং ঘাটে র‌্যাব মহারিচালকের পক্ষ থেকে র‌্যাবের উপসহকারী পরিচালক মোঃ জামান উদ্দিন বনদস্যুদের হাতে লুঙ্গি, শাড়ি এবং সেমাই ও চিনি তুলে দেন। বনদস্যুরা পরিবার পরিজন নিয়ে যাতে ভাল ভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য র‌্যাবের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানায় র‌্যাব।

সুন্দরবনের আতœসর্ম্পনকারী বনদস্যু মাষ্টার, জাহাঙ্গীর, শান্ত, সাগর, কবিরাজ, খোকা বাবু ও নোয়া বাহিনীর ৮৪ জন সদস্যদের মাঝে এ উপহার সামগ্রী হস্তান্তর করা হয়।

২০১৬ সালের ২৯ জুন মংলা বন্দর কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারিং ঘাটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে ৫২টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমান গোলাবারুদ জমা দিয়ে প্রথম আতœসর্ম্পন করে বনদস্যু মাষ্টার বাহিনী। এর পর তাদের পথ ধরে এপর্যন্ত সুন্দরবনের ১২টি দস্যুবাহিনীর ১৩২ জন বনদস্যু আতœসর্ম্পন করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial