পাইকগাছায় ভিক্ষুকদের মাঝে ঈদ ও খাদ্য সামগ্রী বিতরণ
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সহ পৌরসভার ভিক্ষুকদের মাঝে ঈদ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ। উপস্থিত ছিলেন, সিএ গোলাম সরোয়ার, কৃষ্ণপদ মন্ডল, দিপংকর মন্ডল, উত্তম কুমার,সাইফুল ইসলাম ও সুমন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের খতিব ও ইমাম মাওঃ শামছুদ্দীন। এদিকে একই দিন প্রতিটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিক্ষুকদের জন্য অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Please follow and like us:
« পাইকগাছায় সকাল ৮ টায় ঈদের জামাত (পূর্ববর্তি সংবাদ)
