প্রধান সূচি

ইন্দুরকানীতে জেপি’র ইফতার মাহফিল

ইন্দুরকানী প্রতিনিধি :

পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় পার্টি জেপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইন্দুরকানী জেপির সভাপতি আসাদুল কবির স্বপন। উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইকরামুল কবির মজনু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা বেগম, ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন শেখ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আঃ লতিফ, উপজেলার জেপি’র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার বাবুল, আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন সেলিম, মাহবুব ফকির, মনির সিকদার, মহিলা জাতীয় পার্টি জেপির সভানেত্রী শারমিন হোসেন, সাংবাদিক ফারুক হোসাইন, আজাদ হোসেন বাচ্চু, উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক, উপজেলা যুব সংহতির সাধারন সম্পাদক আহাদুল ইসলাম শিমুল, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক মজনু হোসেন রনি প্রমুখ। উপজেলার সর্বস্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে যোগদান করেন।

ইফতার পূর্ব দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা খায়রুল বাশার। জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর দীর্ঘায়ু কামনা করে এই বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial