প্রধান সূচি

মঠবাড়িয়ায় আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল

মঠবাড়িয়া প্রতিনিধি :
মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার মঠবাড়িয়া কেন্দ্রীয় ইদগাহ ময়দানে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমান, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একেএম সেলিম মিয়া, সহ-সভাপতি ডা. এম নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান সাদিকুর রহমান, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এমাদুল হক খান, সহ-সভাপতি আরিফ-উল-হক, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, পৌর বিএনপি’র সভাপতি কেএম হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ, দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ প্রমুখ।

পরে দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial