পিরোজপুর জেলা রিপোর্টার্স ক্লাব এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার :
পিরোজপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পুরাতন কালেক্টরেট ভবনের নিচতলায় ক্লাবের অফিস মিলোনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিএস সাধারন শিক্ষা সমিতি পিরোজপুর জেলা শাখার সাধারন সম্পাদক শেখ রফিকুল ইসলাম, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, বরিশাল টিটিসি কলেজের সহকারী আধ্যাপক কাজী জাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর আঃ সালাম বাতেন, পিরোজপুর মা ও শিশু কল্যান কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ ইকবাল হোসেন, জেলা সমাজ কল্যান অফিসের (প্রবেশন) কর্মকর্তা এ.এম. মাসুদ রানা, সুপ্র’র জেলা সম্পাদক মাইনুল আহসান মুন্না প্রমুখ।
পিরোজপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি জহিরুল হক টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক খেলাফত হোসেন খসরু। এ সময় সিনিয়র সাংবাদিক সেখ জাকির আহমেদ, রিপোর্টাস্ ক্লাবের সহ-সভাপতি এ্যাড.ওয়াহিদ হাসান বাবু, কোষাধ্যক্ষ খালেদ সহিদুর রহমান মিঠু, আলেকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি হাসান মামুন, পিরোজপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাহামুদুর রহমান মাসুদ, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান, প্রথম আলোর জেলা প্রতিনিধি ফয়সাল প্রিন্স, রিপোর্টার্স ক্লাবের সহ-সাধারন সম্পাদক গাজী নাসির উদ্দিন সেলিম, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মোঃ কবির হোসাইন, বাংলাদেশ নিউজ২৪এর জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম জয়, রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক প্রসেনজিৎ মিত্র প্রমূখ। এ ছাড়া ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন পর্যায়ের সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া-মোনাজাত পরিচালনা করেন, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের পিরোজপুর জেলা সেক্রেটারী মাওঃ মোঃ নসির উদ্দিন।
