প্রধান সূচি

কচুয়ায় আত্মহত্যার প্ররোচনায় মামলা ॥ আটক-২

কচুয়া প্রতিনিধি :
বাগেরহাটের কচুয়ায় সুদের টাকা না দিতে পারায় সুদখোরদের হামলার অপমান সইতে না পেরে আতœহত্যা করেছে একজন ব্যবসায়ী। বুধবার দুপুরে মৃতের স্ত্রী প্রিয়ন্তি সাহা বাদী হয়ে কচুয়া থানায় আতœহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।
মামলা সুত্রে জানাগেছে, উপজেলার চরকাঠী এলাকার মৃত নিরঞ্জন সাহার ছেলে সুজয় সাহা (৪২) কচুয়া বাজারে চা-রুটির দোকান দিয়ে সংসার চালাতো। কিছুদিন আগে নিজের প্রয়োজনে ফাঁকা চেক দিয়ে সুদে মহাজনের কাছ থেকে ২০ হাজার টাকা নেয়। পরে ৩৫ হাজার টাকা দাবী করায় সুজয় বাড়ীর গাছ বিক্রি করে তা পরিশোধ করে চেক ফিরিয়ে নেয়। মঙ্গলবার সকালে আবারো সুদে মহাজনরা টাকা দাবী করলে সুজয় তা পরিশোধ করেছে বললে সুদখোররা তাকে নিজ দোকানের সামনে মারপিট করে। ওই দিন দুপুরে বাড়ীতে গিয়ে অপমানের কষ্টে আতœহত্যা করেন।
কচুয়া থানার ওসি মোঃ কবিরুল ইসলাম বলেন, মৃতের স্ত্রী বাদী হয়ে মামলা করায় ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো সমীর সাহা (৪২), সঞ্জিব সাহা (৩৫)।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial