ইন্দুরকানীতে মুক্তিযোদ্ধা পুত্রের মাথা ফাটালো যুবলীগ নেতা
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে ফেসবুক আইডির মন্তব্যকে কেন্দ্র করে এক মুক্তিযোদ্ধা পুত্রের মাথা ফাটালো যুবলীগ নেতা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর বাজারে এ ঘটনা ঘটে। আহতের নাম আসাদুল ইসলাম মুন্না (২৫)। সে বালিপাড়া ইউনিয়নের চরবলেশ^র গ্রামের মুক্তিযোদ্ধা সফিকুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জনা যায়, উপজেলার চন্ডিপুর গ্রামের সৌদি প্রবাসীর এক স্ত্রীকে ব্যক্তিগত বিষয়ে ডেকে নিয়ে কয়েকদিন পূর্বে চন্ডিপুর বাজারের একটি মার্কেটে বসে থাপ্পর মারে বালিপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুল মাতুব্বর। আর এ ঘটনা নিয়ে মুক্তিযোদ্ধা পুত্র আসাদুল ইসলাম মুন্না তার নিজের ফেসবুক আইডিতে মন্তব্য করায় ক্ষোভের বশবর্তী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় চন্ডিপুর বাজারে মুন্নাকে অতর্কিত ভাবে লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। এসময় স্থানীয় জনতা তাকে উদ্ধার করে পার্শবর্তী মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। অভিযুক্ত বালিপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুল মাতুব্বর জানান, মুন্নার সাথে আমার ব্যক্তিগত কোন শত্রুতা নেই। ফেসবুকে প্রবাসীর স্ত্রীকে নিয়ে আমাকে জড়িয়ে অশালীন মন্তব্য করায় তার সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান ঘটনার সত্যতা শিকার করে বলেন, আসাদুলের উপর হামলার ঘটনা আমি শুনেছি। তবে এ ব্যাপারে দলীয় ভাবে শালিশ বৈঠকের মাধ্যমে মিমাংশার চেষ্টা করব।
