প্রধান সূচি

সনাক এর আয়োজনে স্বেচ্ছাসেবা ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন সম্পন্ন

স্টাফ রিপোর্টার :

সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুর কার্যালয়ে স্বজন ও ইয়েস ফ্রেন্ডস সদস্যদের স্বেচ্ছাসেবা ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশন্যাল বাংলাদেশ (টিআইবি) আয়োজনে বিল্ডিং ইন্টিগ্রিটি ব্লকস ফর ইফেক্টিভ চেঞ্জ (বিবেক) প্রকল্প এর অধীন এ অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

টিআইবি’র এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত এর সঞ্চালনায় এ কার্যক্রমটি উদ্বোধন করেন সনাক সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান। উদ্বোধনী কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন সনাক এর ইয়েস বিষয়ক উপকমিটির আহবায়ক প্রভাষক মোঃ শাহ আলম শেখ।

ওরিয়েন্টেশনে স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছাসেবায় সম্পৃক্ত হয়েছে তার অর্থ এই নয় যে তাদের যথেষ্ট সময় আছে; বরং তাদের রয়েছে একটি সুন্দর মন’ বিষয়টিকে সামনে রেখে উক্ত অরিয়েন্টেশন কার্যক্রমে স্বেচ্ছাসেবা কি? স্বেচ্ছাসেবকের ভূমিকা, স্বেচ্ছাসেবায় ঝুঁকি, স্বেচ্ছাসেবায় সমাজে ও ব্যক্তি পর্যায়ে সম্ভাবনা, (দুর্নীতি কি? দুর্নীতির ধরনসমূহ, সংগঠিত হবার ধরণ অনুযায়ী দুর্নীতি, মাত্রা অনুযায়ী দুর্নীতি, প্রধান নিয়ামক অনুযায়ী দুর্নীতি, দুর্নীতির উদাহরণ, দুর্নীতির কারণ (প্রাতিষ্ঠানিক, ব্যক্তিগত, রাজনৈতিক সংস্কৃতি), দায়মুক্তির সংস্কৃতির উদাহরণ, দুর্নীতির প্রভাব, আমরা কোন পথে যাচ্ছি?, দুর্নীতি প্রতিরোধের উপায়, সমন্বিত উদ্যোগ, দুর্নীতি থেকে উত্তরণের উপায়, সুশাসন ও দুর্নীতিবিরোধী অবকাঠামো তৈরী, দুর্নীতি পরিমাপের জন্য টিআইবি’র কিছু টুলস, সামাজিক আন্দোলন কি?, সামাজিক আন্দোলনের বৈশিষ্ট্য, সামাজিক আন্দোলন ও বিভিন্ন সংস্থার সাথে সম্পর্ক, সামাজিক আন্দোলন গড়ে উঠার কিছু মতবাদ (শ্রেণী বৈষম্য মতবাদ, সম্মিলিত প্রচেষ্ঠা মতবাদ, সম্পদের সমবন্টন মতবাদ, স্বকীয়তা রক্ষার মতবাদ), সাড়া জাগাতে সক্ষম হয়েছে যেসব সামাজিক আন্দোলন (প্রেক্ষিত : বাংলাদেশ, প্রেক্ষিত : বিশ্ব), সামাজিক আন্দোলন ও অর্থায়ন, সামাজিক আন্দোলন সফল না হওয়ার কারণসমূহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শেষে মুক্ত আলোচনায় স্বজন ও ইয়েস ফ্রেন্ডস সদস্যগণ বিভিন্ন প্রশ্ন উস্থাপন করেন। অরিয়েন্টেশনে স্বজন ও ইয়েস ফ্রেন্ডস সদস্যগণের পূর্ববর্তী এবং পরবর্তী মূল্যায়ন সম্পন্ন করা হয়। দিনব্যাপী অরিয়েন্টেশন কার্যক্রমটি সনাক সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান এর সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial