মঠবাড়িয়া প্রেসক্লাবে আওয়ামী লীগ নেতা ডাঃ এম নজরুল ইসলামের মতবিনিময় ও ইফতার
মঠবাড়িয়া প্রতিনিধি :
বিএমএ ও স্বাচীপ এর কেন্দ্রীয় নেতা, পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম-মহাসচিব ও পিরোজপুর জেলা আ’লীগ সহ-সভাপতি অধ্যাপক ডাঃ এম নজরুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে উদ্যোগে মঙ্গলবার বিকেলে মতবিনিময় ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌর প্রশাসক একে এম সেলিম মিয়া।
প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ-সভাপতি সুবল সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ, খলিলুর রহমান আকন, আলমগীর হোসেন হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জালাল, প্রচার সম্পাদক ফজলুল হক মনি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, রিপোটার্স ক্লাবের সভাপতি নাজমুল আহসান কবির, পৌর কাউন্সিলর শফিকুর রহমান, সাবেক কাউন্সিলর মেজবা উদ্দিন বাবুল প্রমূখ।
পরে সভায় দেশ ও মানুষের সুখ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
