প্রধান সূচি

মঠবাড়িয়ায় স্যামসাং মোবাইল ফোনের বিক্রয় কেন্দ্র উদ্বোধন

এস.এম. আকাশ, মঠবাড়িয়া :

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশ্বখ্যাত মোবাইল কোম্পানী স্যামস্যাং এর গ্যালাক্সি স্মার্ট ফোনের বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মঠবাড়িয়া পৌর শহরের কে.এম লতিফ সুপার মার্কেটে গাজী স্মার্ট গ্যালারী নামে এ বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর।

এসময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া সরকারী কলেজের উপাধ্যক্ষ মো. গোলাম মোস্তফা, মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি কে.এম হুমায়ূন কবীর, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, সাংবাদিক রফিকুজ্জামান আবীর, নিজামুল কবির মিরাজ, ইসমাইল হোসেন হাওলাদার, এস.এম. আকাশ, ব্যবসায়ি জাকির হোসেন ও মো. নূরুজ্জামান তালুকদার প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial