মঠবাড়িয়ায় রিপ্রেজেন্টেটিভকে মারধর করে মোবাইল ও টাকা ছিনতাই
মঠবাড়িয়া প্রতিনিধি :
মঠবাড়িয়ায় ঔষধ কোম্পানীর প্রতিনিধিকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় মিরাজুল ইসলাম নামের এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বাদী হয়ে সোমবার মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। মিরাজুল ইসলাম উপজেলার উত্তর মিরুখালী গ্রামের স্বাস্থ্য সহকারী আবু বক্কর সিদ্দিকের ছেলে।
মামলা সূত্রে জানাগেছে, মিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে সোমটেক ফার্মেসিটিক্যাল কোম্পানীতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পদে কর্মরত রয়েছেন। তার কর্মস্থল সাফা, তুষখালী, মিরুখালী ও মঠবাড়িয়া। ঘটনার কিছু দিন পূর্বে থেকে উত্তর মিরুখালী গ্রামের আঃ রশিদ হাওলাদারের ছেলে মোদাচ্ছের হাওলাদার তার কাছে টাকা দাবী করে। ঘটনার তারিখ গত ১৮ জুন তুষখালী ও সাফা বাজার কালেকশন করে রাতে বাড়ি ফেরার পথে মিরুখালী কামাল প্রফেসর বাড়ি সংলগ্ন ইট সলিং রাস্তার উপর মোদাচ্ছের ও অজ্ঞাত ৩/৪জন লোক মিরাজুলকে পথরোধ করে এলোপাথারি মারধর করে মিরাজুলের সাথে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও ঔষধের কার্টনসহ প্রায় ৭৮ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়।
