ভান্ডারিয়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে দুস্থ কল্যাণ সংস্থার শাড়ি-লুঙ্গি বিতরণ
ভান্ডারিয়া প্রতিনিধি :
দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে মঙ্গলবার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ সুবিধা বঞ্চিত অচ্ছল মানুষের মাঝে শাড়ী-কাপড় ও লুঙ্গী বিতরণ করা হয়। সংস্থার প্রতিষ্ঠাতা জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র উপস্থিতিতে ভান্ডারিয়া উপজেলার ধাওয়া, তেলিখালী ও ইকড়ি ইউনিয়নে পৃথক পৃথকভাবে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। গতকাল বিকালে ধাওয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ ত্রাণ বিতরণ করেন উপজেলা জাতীয় পাটি-জেপি’র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু ডাকুয়া। এর আগে ইকড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ করেন এই ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির। দুপরে তেলিখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুঃস্থ কল্যাণ সংস্থার এ ত্রাণ বিতরণ করেন উপজেলা জেপি’র যুগ্ম আহবায়ক ও তেলিখালী ইউপি চেয়ারম্যান মোঃ শাহদাত হোসেন। এ তিনটি ইউনিয়নে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর উপস্থিতিতে সরকারি সাহায্যের চেক বিতরণ করা হয়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানে আর্থিক সাহায্য ও পুনর্বাসনের লক্ষে প্রাকৃতিক দুর্যোগ উপ-খাত হতে প্রাপ্ত অর্থের এ চেক বিতরণ করা হয়। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে এসব বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি-জেপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহিন আক্তার সুমী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা জেপি’র সদস্য সচিব সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা যুব সংহতির সদস্য সচিব মনির সরদার প্রমুখ।
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু পাঁচ দিনের বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ শেষে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর তাঁর নিজ বাসভবন ভান্ডারিয়ার ‘তাসমিমা ভিলা’ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এ সময় তাঁকে বিদায় জানান পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ ও পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন এবং ভান্ডারিয়া উপজেলা জেপি’র নেতৃবৃন্দ।
